আধুনিক ও ডিজিটাল এসোসিয়েশন
সদস্যদের জন্য একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজ, অনলাইন সদস্য নিবন্ধন, ডিজিটাল নোটিশ বোর্ড এবং অভিযোগ ও পরামর্শ প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ গ্রহণ।
কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী — জনাব মো. জাহিদ
সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামকে আরও আধুনিক, মানবিক ও সদস্যবান্ধব করার লক্ষ্য নিয়ে শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ নৌযাতায়াত, কর্মসংস্থানসহ ৯টি গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর নির্বাচনী পরিকল্পনা।
নদী, সমুদ্র আর মানুষের ভালোবাসায় গড়া সন্দ্বীপকে ঘিরে শিক্ষা, সেবা ও সহযোগিতার একটি কার্যকর সংগঠন গড়ার প্রত্যয়।
সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৭–২০২৮-এ কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর নির্বাচনী ইশতেহারে রয়েছে সদস্যসেবা ডিজিটাল করা, তরুণদের সুযোগ সৃষ্টি, চিকিৎসা ও যাতায়াতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে উদ্যোগ গ্রহণের পরিকল্পনা।
সংগঠনের অভিজ্ঞ সিনিয়র সদস্যদের পরামর্শ এবং নবীনদের সক্রিয় অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে তিনি ঐক্য, সহযোগিতা ও জবাবদিহিতার বিষয়গুলো সামনে এনেছেন।
সদস্যসেবা থেকে শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াত ও মানবিক সহায়তা—প্রতিটি বিষয়ে পরিকল্পনা বিস্তারিত পড়ুন।
সদস্যদের জন্য একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজ, অনলাইন সদস্য নিবন্ধন, ডিজিটাল নোটিশ বোর্ড এবং অভিযোগ ও পরামর্শ প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ গ্রহণ।
শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত করে নেতৃত্ব বিকাশ, দক্ষতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সম্প্রসারণ।
সন্দ্বীপের শিক্ষার্থীদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি, উচ্চশিক্ষা, ক্যারিয়ার গাইডলাইন এবং শিক্ষাবৃত্তির সুযোগ পেতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান। পাশাপাশি বেকার তরুণ-তরুণীদের স্পোকেন ইংলিশ, কম্পিউটার প্রশিক্ষণ, ড্রাইভিংসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলে কর্মসংস্থান ও স্থায়ী আয়ের সুযোগ সৃষ্টিতে কাজ করা।
দেশে ও বিদেশে অবস্থানরত সন্দ্বীপের প্রবাসীদের যেকোনো সমস্যা বা প্রয়োজনে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান। পাশাপাশি প্রবাসী ও তাঁদের পরিবারের জরুরি প্রয়োজনে পাশে দাঁড়ানো এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমস্যা সমাধানে সহায়তার উদ্যোগ গ্রহণ।
সন্দ্বীপে এমবিবিএস চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি, মানসম্মত চিকিৎসাসেবা এবং স্বাস্থ্য খাতে অনিয়ম ও অবহেলা রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ। পাশাপাশি জরুরি প্রয়োজনে রোগীদের জন্য রক্তদাতা সংগ্রহ ও রক্তের ব্যবস্থা করতে স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলা।
সন্দ্বীপ–চট্টগ্রাম নৌপথে নিরাপদ, নিয়মিত ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করা, যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া রোধ এবং রাতের বেলায় জরুরি রোগী ও মরদেহ পারাপারের বিশেষ ব্যবস্থা চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর উদ্যোগ গ্রহণ।
চট্টগ্রাম শহরে বসবাসরত সন্দ্বীপবাসীর জন্য একটি নির্দিষ্ট ও স্থায়ী কবরস্থানের ব্যবস্থা করতে সংগঠনের সিনিয়র সদস্যদের পরামর্শ ও সহযোগিতায় কার্যকর উদ্যোগ গ্রহণ।
সন্দ্বীপের দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের চিকিৎসা, শিক্ষা ও জরুরি প্রয়োজনে ফান্ড রেইজিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করে প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা প্রদানের উদ্যোগ গ্রহণ।
সংগঠনের নবীন ও প্রবীণ সদস্যদের মধ্যে ঐক্য, সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সকলের মতামতকে গুরুত্ব দিয়ে সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক নেতৃত্ব নিশ্চিত করতে কাজ করা।
এই বিভাগে কোনো দফা নেই।
মানুষের পাশে থাকা, শিক্ষার্থীদের সঙ্গে কাজ এবং বিভিন্ন আয়োজনে অংশগ্রহণের কিছু স্মৃতি।
সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৭–২০২৮-এ কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী জনাব মো. জাহিদ। নির্বাচনের তারিখ ২৪ অক্টোবর ২০২৬।